1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফকিরহাটে এতিমখানায় কিশোর আশরাফুলের রহস্যজনক মৃত্যু, আটক ২ সহপাঠী - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধ করাতকলে অভিযান: তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ

ফকিরহাটে এতিমখানায় কিশোর আশরাফুলের রহস্যজনক মৃত্যু, আটক ২ সহপাঠী

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১০৬ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি ফকিরহাট।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার একটি এতিমখানায় মো. আশরাফুল শেখ (১২) নামের এক ছাত্রকে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় একই প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থীকে আটক করেছে।

সোমবার (১৯ মে) বিকাল সাড়ে ৩টার দিকে বালিয়াডাঙ্গা উমনে হুমাইদ একাডেমি এতিমখানার পাশে একটি বাগানে ‘গলাচিপা’ খেলতে গিয়ে আশরাফুল শেখকে হত্যা করা হয় বলে জানায় পুলিশ। অভিযুক্তরা হলেন অষ্টম শ্রেণির ছাত্র মিরাজুল ইসলাম ইয়াসমিন এবং সপ্তম শ্রেণির ছাত্র মো. তানভীর বিশ্বাস। দুজনের বয়সই ১৪ বছর।

পুলিশ জানায়, হত্যার পর আশরাফুলের মরদেহ মাদ্রাসার পেছনের টয়লেটে রাখা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে দেয়াল টপকে মরদেহ বাইরে ফেলে দেওয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে এক শিক্ষার্থী ঘটনাটি অন্যদের জানায়। এরপর মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ নাজমুল ইসলাম পুলিশকে বিষয়টি অবহিত করেন।

আশরাফুল বাগেরহাটের টাউন-নওয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং এতিমখানার হাফেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার মা মোসা. ফাতেমা বেগম জানান, সন্ধ্যায় মাদ্রাসা থেকে জানানো হয় তার ছেলে নিখোঁজ, কিন্তু পরে রাতে মৃত্যুর খবর পান।

ফকিরহাট মডেল থানার ওসি আবদুর রাজ্জাক মীর জানান, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং একটি মামলা প্রক্রিয়াধীন।”

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এতিমখানার অন্যান্য ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar