1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শার্শা সীমান্তে গোপন অভিযানে ২ পিস্তলসহ ২ অস্ত্র ব্যবসায়ী আটক - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধ করাতকলে অভিযান: তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ

শার্শা সীমান্তে গোপন অভিযানে ২ পিস্তলসহ ২ অস্ত্র ব্যবসায়ী আটক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৭৬ জন খবরটি পড়েছেন

শার্শা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ মে) রাত ৯টার দিকে উপজেলার অগ্রভুলট গ্রামে অভিযান চালিয়ে বিজিবির খুলনা ২১ ব্যাটালিয়ন সদস্যরা ২টি ৯ এমএম পিস্তল এবং ২টি খালি ম্যাগাজিন উদ্ধার করে।

আটক ব্যক্তিরা হলেন শার্শা থানার পাঁচভুলোট গ্রামের আব্দুল মজিদ (৪৮) এবং একই গ্রামের ইচ্ছা সরদার (৫০)। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আব্দুল মজিদের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে তার স্বীকারোক্তিতে বাড়ির আঙিনার মাটি খুঁড়ে পলিথিনে মোড়ানো একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পরে মজিদের দেয়া তথ্যের ভিত্তিতে ইচ্ছা সরদারের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানকার গোয়ালঘর থেকে আরও একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। বিজিবির তথ্যমতে, উদ্ধার হওয়া পিস্তল দুটি ইউএসএ-নির্মিত এবং বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা।

বিজিবির খুলনা ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, “আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়েছে।” তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar