1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মির্জাপুরে ৬০ ড্রাম তেলসহ ট্রাক ডাকাতি - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২ লোহাগাড়ায় অবৈধ করাতকলে অভিযান: তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

মির্জাপুরে ৬০ ড্রাম তেলসহ ট্রাক ডাকাতি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৮৬ জন খবরটি পড়েছেন

মির্জাপুর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

টাঙ্গাইলের মির্জাপুরে শুক্রবার ভোরে পামওয়েলবাহী একটি ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা চালক ও তার সহকারীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে ট্রাকসহ ৬০ ড্রাম তেল নিয়ে যায়।

ঘটনাটি ঘটে ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের শুভুল্যা অংশে। চট্টগ্রাম থেকে বগুড়ার দুপচাঁচিয়ায় যাওয়ার পথে ট্রাকটি ছিনতাইয়ের শিকার হয়।

ট্রাকচালকের সহকারী টিটু জানান, নীল রঙের একটি পিকআপ পেছন থেকে এসে তাদের ট্রাকের গতি রোধ করে। এরপর ৮ থেকে ১০ জনের একটি দল তাদের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এবং বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র ব্যবহার করে তাদের অচল করে ফেলে। পরে তাদের চোখ ও হাত বেঁধে পিকআপে তুলে মহাসড়কের দেলদুয়ার অংশে ফেলে রেখে ট্রাকসহ তেল নিয়ে পালিয়ে যায়।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, “বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং মামলার প্রক্রিয়া চলছে।” তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar