1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঝিনাইদহে আধিপত্য সংঘর্ষে প্রাণ গেল এক জনের, আহত ৪ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২ লোহাগাড়ায় অবৈধ করাতকলে অভিযান: তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

ঝিনাইদহে আধিপত্য সংঘর্ষে প্রাণ গেল এক জনের, আহত ৪

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৪১ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহিত

কালীগঞ্জ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার নাকোবাড়িয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মহব্বত আলী নাকোবাড়িয়া গ্রামের মৃত হবিবার রহমানের ছেলে। আহতরা হলেন রিফাজুল ইসলাম, মিকাইল হোসেন, রেজাউল ইসলাম ও ইউনুছ আলী। তাঁদের সবাইকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত মহব্বত আলীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয়রা জানান, জামাল ইউনিয়নে নজরুল ইসলাম ও আরিফ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। নজরুল ইসলাম আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি বিএনপির একটি অংশের সাথে যুক্ত হয়ে সামাজিক দল গঠনের চেষ্টা করেন।

অভিযোগ রয়েছে, রোববার সকালে নজরুল ইসলামের অনুসারীরা আরিফ হোসেনের পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

জামাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাফুজুর রহমান বলেন, “নজরুল ইসলাম কোলা ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদের সহায়তায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালান। গ্রামের সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তোলে।”

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার বলেন, “সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী এলাকায় অবস্থান করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar