1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে প্রবাস ফেরত যুবককে জবাই করে হত্যা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২ লোহাগাড়ায় অবৈধ করাতকলে অভিযান: তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

অভয়নগরে প্রবাস ফেরত যুবককে জবাই করে হত্যা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১০২ জন খবরটি পড়েছেন
নিহত হাসান শেখ

তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) থেকে। যশোরের অভয়নগর উপজেলার নাউলী গ্রামে প্রবাস ফেরত হাসান শেখ (৩০) নামের এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। রোববার সকালে পুলিশ  নাউলী গ্রামের একটি ঘেরের পাড় থেকে  হাসান শেখের মৃতদেহ উদ্ধার করেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত হাসান উপজেলার নাউলি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। হাসানের বড় ভাই মুন্না শেখ জানান, দীর্ঘ ৮বছর কুয়েতে প্রবাস জীবন শেষ করে আড়াই মাস আগে দেশে ফিরেছে হাসান। দেশে ফিরে ২মাস আগে সে ফুলতলা উপজেলার বরণপাড়া গ্রামের আজাদ মোড়লের মেয়ে সালমা বেগমকে বিয়ে করে। প্রতিদিনের মতো বন্ধুদের সাথে গভীররাত পর্যন্ত আড্ডা দিচ্ছিলো সে। রোববার ভোরে নাউলি গ্রামের তবিবুর রহমান তার ঘেরপাড়ে হাসানের গলাকাটা লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেন। পরে এলাকাবাসীরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে হাসানের মৃত দেহটি উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদের জন্য ওই গ্রামের বাসিন্দা সাগর, জামিল, চঞ্চল নামের তিন যুবককে পুলিশ হেফাজতে নিয়েছে। নিহত হাসানের বড় ভাই মুন্না আরো জানান, আমার ভাই বিদেশ থেকে আসার পর থেকে বন্ধুদের নিয়ে গভীররাত পর্যন্ত বাহিরে আড্ডা দিতো। বন্ধুদের পিছনে প্রচুর টাকা নষ্ট করতো। ঘটনার দিনও বন্ধুদের নিয়ে আড্ডায় মেতে ছিলো। মাদকের কারণে এই হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে তিনি ধারণা করছেন।

অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে গভীরভাবে তদন্ত চলছে। আইনগত পদক্ষেপ প্রক্রিধীন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar