1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাইলস্টোন ট্রাজেডি: বার্ন ইউনিটে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ

মাইলস্টোন ট্রাজেডি: বার্ন ইউনিটে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১১৯ জন খবরটি পড়েছেন
মাইলস্টোন ট্রাজেডি

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে এক সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ডা. নাসির উদ্দিন জানান, চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে আটজন রয়েছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। এর মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। তবে আশার কথা হলো, দুজনের অবস্থার উন্নতি হওয়ায় তাদের আইসিইউ থেকে ইন্টারমিডিয়েট কেয়ারে স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া, ১৩ জন রোগীকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হয়েছে, যা অত্যন্ত ইতিবাচক খবর।

তিনি আরও বলেন, বর্তমানে বার্ন ইনস্টিটিউটে রক্তের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং কোনো ধরনের স্কিন ডোনেশনের প্রয়োজন নেই। বাংলাদেশ সরকার এই চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ ও লজিস্টিক সাপোর্ট দিচ্ছে।

চিকিৎসা সহায়তার বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার কথাও জানান ডা. নাসির উদ্দিন। তিনি বলেন, সিঙ্গাপুর ও ভারতের বিশেষজ্ঞরা এরই মধ্যে বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করে গেছেন। চীনের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা হয়েছে এবং তারা শিগগিরই সরাসরি যুক্ত হবেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar