বাঘারপাড়া প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাঘারপাড়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। ৩০ জুলাই উপজেলার প্রেমচারা গ্রাম থেকে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে।
বিষয় টি খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস,আই পিন্টু কুমার নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, এদিন স্থানীয়রা উপজেলার বন্দবিলা ইউনিয়নের প্রেমচারা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গোলাম মোস্তফার বাড়ি পাশে অজ্ঞাত মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।