1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
‘কিলার গ্যাং’ প্যাডে ৫ লাখ টাকার চাঁদা দাবি, পুলিশের হাতে ৫ জন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় মাকে কুপিয়ে ও শিশুকে আছাড় দিয়ে হ/ত্যা, আটক ১ গাইবান্ধায় নেশার টাকার জন্য ১১ মাসের শিশু বিক্রি, বাবা-সহ গ্রেফতার ৪ টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ: তদন্তের নির্দেশ মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার: প্রতিমন্ত্রী অমিত এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু বাবার জানাজায় হাজির হতে পারলেন না পুত্র সাবেক উপজেলা চেয়ারম্যান বিপুল ফারাজি লোহাগাড়ায় পাহাড় কাটার অভিযোগ, ‘অনুমতির’ দাবি নাকচ ইউএনওর দেশের প্রতিটি সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ –কুবি শিক্ষিকা শামিমা নাসরিন আজ ২১শে সেপ্টেম্বর, আন্তর্জাতিক শান্তি দিবস

‘কিলার গ্যাং’ প্যাডে ৫ লাখ টাকার চাঁদা দাবি, পুলিশের হাতে ৫ জন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৪৮০ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

টাঙ্গাইলে মো. আজাহারুল ইসলাম নামে এক মাছ ব্যবসায়ীর কাছে ‘কিলার গ্যাং’-এর প্যাডে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে চিঠি পাঠানোর অভিযোগে বিএনপির তিন নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) রাত ও শনিবার (২ আগস্ট) ভোরে পৌর এলাকার সন্তোষ এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শহর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, এবং আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে এক অজ্ঞাত ব্যক্তি ব্যবসায়ীর কর্মচারীর হাতে চিঠি দিয়ে যায়। শুক্রবার সকালে চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিঠিতে টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয় এবং নির্দিষ্ট স্থানে টাকা রাখার নির্দেশনা দেওয়া হয়।

সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ অভিযোগ করেছেন, তাদের নেতাকর্মীদের ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar