1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রংপুরে ট্রেনের ধাক্কায় দু’টুকরো ট্রাক্টর ধানক্ষেতে,হাসপাতালে চালক - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

রংপুরে ট্রেনের ধাক্কায় দু’টুকরো ট্রাক্টর ধানক্ষেতে,হাসপাতালে চালক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১২০ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

রংপুর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রংপুরের পীরগাছায় অরক্ষিত রেলগেটে ট্রেনের ধাক্কায় একটি ট্রাক্টর দুই টুকরো হয়ে গেছে। শনিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কৈকুড়ি ইউনিয়নের সুবিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন ট্রাক্টর চালক আসাদ মিয়া (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলগেটে কোনো সুরক্ষা ব্যবস্থা না থাকায় ট্রেন আসার সংকেত বুঝতে না পেরে আসাদ মিয়া ট্রাক্টর নিয়ে লাইন পার হচ্ছিলেন। এ সময় লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি কাছাকাছি চলে আসে। ঠিক তখন ট্রাক্টরের ইঞ্জিন বন্ধ হয়ে গেলে তিনি সেটি সরানোর চেষ্টা করেন, কিন্তু মুহূর্তেই ট্রেন ধাক্কা দিলে ট্রাক্টরটি দ্বিখণ্ডিত হয়ে ধানক্ষেতে ছিটকে পড়ে।

স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক। বোনারপাড়া রেলওয়ে থানার ওসি মাসুদ রানা জানান, দুর্ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar