1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাবার মৃত্যুর খবরে হার্ট অ্যাটাকে ছেলের মৃত্যু,একসঙ্গেই জানাজা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

বাবার মৃত্যুর খবরে হার্ট অ্যাটাকে ছেলের মৃত্যু,একসঙ্গেই জানাজা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১০৪ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

শ্রীপুর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুরের শ্রীপুরে বাবার মৃত্যুর খবর শোনার মাত্র দুই ঘণ্টা পর হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ছেলের মৃত্যু হয়েছে। রোববার (৩ আগস্ট) সকালে কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামে ঘটে এ হৃদয়বিদারক ঘটনা।

নিহতরা হলেন—মো. হাসমত আলী (৮৫) এবং তার ছেলে মো. বাবুল মিয়া (৫০)। হাসমত আলী শ্রীপুর সাবরেজিস্টার অফিসের সাবেক কর্মী এবং বাবুল মিয়া টঙ্গী সাবরেজিস্ট্রার অফিসে দলিল লেখক ছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন অসুস্থ থাকার পর সকালে মারা যান হাসমত আলী। এ খবর শোনার পর বাবুল মিয়া হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাওরাইদ ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলম খান জানান, বাবা-ছেলের জানাজা একই সময়ে অনুষ্ঠিত হবে এবং পাশাপাশি কবর দেওয়া হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ঘটনাটি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে খোঁজ নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar