1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিশ্বাস, বিনয় ও নিষ্ঠাবান ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জুয়েল শর্মা অন্তর  - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্বাস, বিনয় ও নিষ্ঠাবান ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জুয়েল শর্মা অন্তর 

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৭৬ জন খবরটি পড়েছেন
জুয়েল শর্মা অন্তর -বিডিটেলিগ্রাফ

বিশেষ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও পরিচালক জুয়েল শর্মা অন্তর ২০১৩ সাল থেকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সেবা প্রদান করে আসছেন। তাঁর সততা, দায়িত্ববোধ, বিনয়ী আচরণ ও মানুষের প্রতি আন্তরিক সেবাদান আজ স্থানীয় জনগণের মধ্যে এক গভীর বিশ্বাসের জায়গা তৈরি করেছে।

গত এক দশকের বেশি সময় ধরে ডিজিটাল সেন্টারের মাধ্যমে তিনি নাগরিকদের বিভিন্ন ডিজিটাল ও সরকারি সেবা পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছেন। জন্মনিবন্ধন, নাগরিক সনদ, পেনশন, প্রশিক্ষণ সেবা থেকে শুরু করে আধুনিক প্রযুক্তিভিত্তিক তথ্যসেবা প্রদান—সব ক্ষেত্রেই তাঁর দক্ষতা ও আন্তরিকতা প্রশংসনীয়।

স্থানীয় বাসিন্দারা জানান, “জুয়েল শর্মা অন্তর ভাইয়ের কাছে গেলে কোনো কাজেই দেরি হয় না। তিনি খুব আন্তরিক ও হাসিখুশি মানুষ। কখনও রাগ বা বিরক্তি প্রকাশ করেন না।”

তাঁর মূল শক্তি হল জনগণের প্রতি দায়িত্বশীলতা ও সেবার মনোভাব। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের উদ্যোগ বাস্তবায়নে তিনি একজন সফল ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন।

বিশ্বাসযোগ্যতা, সততা ও জনগণের প্রতি ভালোবাসা দিয়েই জুয়েল শর্মা অন্তর নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন আদর্শ উদ্যোক্তা ও সেবক হিসেবে। তাঁর এই কর্মকাণ্ড শুধু হিঙ্গুলী ইউনিয়নের জন্য নয়, বরং দেশের প্রত্যন্ত অঞ্চলের ডিজিটাল সেন্টারগুলোর জন্যও একটি অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar