1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেত্রকোণায় পরিত্যক্ত ভবনের ছাদ ভাঙতে গিয়ে ৩ শ্রমিক নিহত,আহত ২ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

নেত্রকোণায় পরিত্যক্ত ভবনের ছাদ ভাঙতে গিয়ে ৩ শ্রমিক নিহত,আহত ২

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১০৮ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণা জেলা সদরের বিএডিসি (সেচ) অফিসের একটি পরিত্যক্ত ভবনের ছাদ ভাঙার সময় হঠাৎ করে ছাদ ধসে পড়ে। মুহূর্তেই ছাদের নিচে চাপা পড়ে তিন শ্রমিক নিহত হন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন, জেলার আটপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুস সালাম (৪০), সদর উপজেলার হাটখলা গ্রামের আব্দুল হান্নান (৪২) ও পলাশ হাটি গ্রামের দিপু মিয়া (৪০)।

এছাড়া আহত সাইফুল ও হাসান নামের দুই শ্রমিককে ঘটনাস্থল থেকে উদ্ধার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও শ্রমিক নছু সর্দার জানান, তারা নয়জন একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি-সেচ) একটি পরিত্যক্ত ভবন অপসারণ করছিলেন। কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আল মোবারককে পাঁচ লাখ টাকায় ভবনটি ভেঙে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। বিকেল পৌনে ৫টার দিকে ভাঙার সময় হঠাৎ ভবনের গ্যারেজের অংশের ছাদটি ধসে পড়ে।

এসময় পাঁচ শ্রমিক ছাদের নিচে চাপা পড়েন। খবর পেয়ে দমকল বাহিনী ও স্থানীয় জনতা ছুটে এসে উদ্ধার কাজ পরিচালনা করেন।

নেত্রকোণা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আজিজুর রহমান বলেন,আমরা তিনজনকে মৃত এবং দুইজনকে আহত অবস্থায় পেয়েছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।

নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন,নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। তাদের স্বজনদের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাফিকুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হবে। নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar