1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরে পদ্মার পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

দৌলতপুরে পদ্মার পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৩৮ জন খবরটি পড়েছেন
ছবি: দৌলতপুর: ফিলিপনগর ইউনিয়নের আলীনগর এলাকা (ড্রোন ক্যামেরায় তন্ময় তাহসানের সহায়তায়)।

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে পানি প্রবাহ অব্যাহত রয়েছে। চিলমারী ও রামকৃঞ্চপুর ইউনিয়নের পাশাপাশি ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের নতুন এলাকা নতুন এলাকা প্লাবিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর পাবনা ওয়াটার হাইড্রোলজি বিভাগের তথ্যঅনুযায়ী, হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মা নদীর পানি সর্বশেষ ২ সেন্টিমিটার বেড়ে ১২ দশমিক ৯৪ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। শুক্রবার পানির এই উচ্চতা অপরিবর্তিত ছিল। এখানে পানির বিপদসীমা ১৩ দশমিক ৮০ সেন্টিমিটার। ফলে শুক্রবার পানি বিপদসীমা ৮৪ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে।

উপজেলার চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের ৩৫টি গ্রামের প্রায় ৪৫ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। চলাচলের সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় সড়ক পথে বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। তাছাড়া গবাদিপশুর খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। নতুন করে পদ্মার পাড়ে ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের চরের আবাদি জমিও প্লাবিত হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পানি প্রবেশ করায় ১৭টি প্রাথমিক ও ৪টি মাধ্যমিক বিদ্যালয় মিলে ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান জানান, অত্র ইউনিয়নের জন্য এখন পর্যন্ত ১০ টন চাল বরাদ্দ পাওয়া গেছে, যা দ্রুত বানভাসি অসহায়দের মাঝে বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী জানান, ইতোমধ্যে পানিবন্দীদের মাঝে সরকারের বরাদ্দকৃত চাল পৌঁছে দেয়া হয়েছে, এবং তা পর্যায়ক্রমে বিতরণ হচ্ছে। এখন পর্যন্ত ২০ টন চাল বরাদ্ধ পাওয়া গেছে। প্রয়োজন বা চাহিদা মাফিক সরকারী সহায়তা অব্যাহত থাকবে। এছাড়া ৩২০ প্যাকেট ত্রাণসামগ্রী ও শুকনো খাবার ইতিমধ্যে বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar