1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চান্দিনায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নারী ও শিশুসহ নিহত ২ আহত ৩ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

চান্দিনায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নারী ও শিশুসহ নিহত ২ আহত ৩

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১২৬ জন খবরটি পড়েছেন

বিশেষ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুমিল্লার চান্দিনায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী শিশু কন্যাসহ এক নারীকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পথচারী ওই নারী ও তার দুই বছরের কন্যা শিশু মারা যায়। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেট কারে থাকা আরো তিন যাত্রী।

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মাধাইয়া ইউনিয়নের মহাসড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো ওই ইউনিয়নের কুটুম্বপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মাহিনুর আক্তার (২৫) ও তার মেয়ে তাকিয়া ইসলাম (২)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের বাড়ি মহাসড়ক সংলগ্ন কুটুম্বপুর পশ্চিমপাড়া এলাকায়। সন্ধ্যায় মেয়েকে নিয়ে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি আসার পথে ঢাকামুখী একটি দ্রুতগামী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা মাহিনুর ও তার শিশু কন্যা মারা যায়। মহাসড়কের পাশের খাদে পানি থাকায় পাইভেট কারটি পানিতে পড়ে যায় এবং প্রাইভেট কারে থাকা তিন জন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গাড়িটি খাদে পড়ে যাওয়ার পর চালক পালিয়ে গেছে।গাড়িটি আমরা উদ্ধার করার চেষ্টা করছি।’ 

এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar