1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নিখোঁজের প্রায় ৬০ঘন্টা পর খাল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু শ্যামনগরে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ শ্যামনগরে সিবিডি কপ -১৭ বিষয়ক কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে

নিখোঁজের প্রায় ৬০ঘন্টা পর খাল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৩৭ জন খবরটি পড়েছেন

পটুয়াখালীর বাউফ‌লে ঊনষাট ঘন্টা পরে নিখোঁজ এক কিশোরীর (১৫) মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে।  শ‌নিবার (২৩আগস্ট) সকাল নয়টার দিকে কনক‌দিয়া ইউনিয়‌নের কুম্বখা‌লি-নুরাইনপাশা খালের পাশ থেকে মর‌দেহ উদ্ধার করে পুলিশ। নিখোঁজ হওয়া ও মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশের গোয়েন্দা বিভাগসহ একাধিক ইউনিট কাজ করছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত কি‌শোরী উপ‌জেলা সদর ইউনিয়‌নের গো‌সিংগা গ্রা‌মের নজরুল বয়া‌তির মে‌য়ে। তিনি কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামে নানা বাড়িতে বসবাস করতেন৷ নিহতের প‌রিবারের দাবি, তাদের মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছিলো। শুক্রবার থানায় জানালেও অভিযোগ নেয়া হয়নি।

বাউফল সার্কেলের সহকারী পুলিশ আরিফ মুহাম্মদ শাকুর জানান, গত বৃহস্প‌তিবার রাতে ২টার দি‌কে প্রকৃ‌তির ডা‌কে সাড়া দিতে বড় বোনের সাথে বাহিয়ে যায় ভুক্তভোগী। বড় বোন টয়লেটের ভেতরে যাওয়ার সময় সামনেই দাঁড়িয়ে থাকে ভুক্তভোগী। কিন্তু অল্প সময়ের মধ্যে বের হয়ে ভুক্তভোগীকে দেখতে পায়না তিনি। পুলিশের তদন্ত কার্যক্রম চলমান আছে।

এবিষ‌য়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থল থে‌কে মর‌দেহ উদ্ধার করে, ময়না তদ‌ন্তের  জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। পুলিশের একাধিক টিম বিষয়টি নিয়ে কাজ করছে। খুব শিগ্রই এঘটনার রহস্য উদঘাটন হবে এবং সবকিছু বিস্তারিত  জানানো সম্ভব হবে।তবে পুলিশের সহযোগিতা না পাওয়ার অভিযোগ সত্য নয় বলে জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar