1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জন্ম থেকে ভাত না খেয়েও ৬২ বছরের সুস্থ জীবন শামসুদ্দিনের - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

জন্ম থেকে ভাত না খেয়েও ৬২ বছরের সুস্থ জীবন শামসুদ্দিনের

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৩৫৬ জন খবরটি পড়েছেন

গাজীপুরের কাপাসিয়ার শামসুদ্দিন জন্মের পর থেকে আজ অবধি একদিনও ভাত খাননি। ৬২ বছরের বেশি বয়সী এই ব্যক্তি মিষ্টি, রুটি, চিড়া ও মুড়ির মতো শুকনো খাবারকেই জীবনের প্রধান খাদ্য হিসেবে বেছে নিয়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শামসুদ্দিন জানান, ভাতের গন্ধেই তার অস্বস্তি হয়, তাই ছোটবেলা থেকেই তিনি ভাত এড়িয়ে চলেন। পরিবারের অন্যরা ভাত খেলেও তার জন্য আলাদা শুকনো খাবার রাখা হয়। এমনকি ১৯৮০ সালে নিজের বিয়েতেও বরযাত্রীদের সঙ্গে ভাত খাননি; রুটি ও অন্যান্য খাবার নিয়ে আলাদাভাবে বসে খেয়েছেন।

ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অধীনে দিনাজপুরে একসময় অফিস সহকারী হিসেবে চাকরি করেছেন তিনি। দুর্ঘটনায় আহত হয়ে চাকরি ছাড়লেও সুস্থ-সবল জীবনযাপন করছেন।

স্থানীয়রা মনে করেন, ভাত এড়িয়ে দীর্ঘজীবন ধরে সুস্থ থাকার মাধ্যমে শামসুদ্দিন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar