1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মিরসরাইয়ে ফুটপাত দখলমুক্ত করতে শতাধিক দোকানপাট উচ্ছেদ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় মাকে কুপিয়ে ও শিশুকে আছাড় দিয়ে হ/ত্যা, আটক ১ গাইবান্ধায় নেশার টাকার জন্য ১১ মাসের শিশু বিক্রি, বাবা-সহ গ্রেফতার ৪ টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ: তদন্তের নির্দেশ মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার: প্রতিমন্ত্রী অমিত এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু বাবার জানাজায় হাজির হতে পারলেন না পুত্র সাবেক উপজেলা চেয়ারম্যান বিপুল ফারাজি লোহাগাড়ায় পাহাড় কাটার অভিযোগ, ‘অনুমতির’ দাবি নাকচ ইউএনওর দেশের প্রতিটি সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ –কুবি শিক্ষিকা শামিমা নাসরিন আজ ২১শে সেপ্টেম্বর, আন্তর্জাতিক শান্তি দিবস

মিরসরাইয়ে ফুটপাত দখলমুক্ত করতে শতাধিক দোকানপাট উচ্ছেদ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯১ জন খবরটি পড়েছেন

বিশেষ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মিরসরাইয়ে ফুটপাত দখলমুক্ত করতে শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এ সময় শাহ আমানত এন্ড রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বারইয়ারহাট ট্রাফিক পুলিশ চত্বর এলাকায় অবৈধভাবে গড়ে উঠা শতাধিক দোকানপাটে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও বারইয়ারহাট পৌরসভার প্রশাসক সোমাইয়া আক্তার। এ সময় বারইয়ারহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী সমর মজুমদারসহ জোরারগঞ্জ থানা পুলিশ ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ট্রাফিক পুলিশ চত্বর এলাকায় ফুটপাত দখল করে ফলের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠে। এছাড়াও দোকানের বাহিরে ফুটপাত দখল করে চলাচলে বিঘ্নসহ প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও বারইয়ারহাট পৌরসভার প্রসাশক সোমাইয়া আক্তার বলেন, কিছু অসাধু ব্যববসায়ী ফুটপাত দখল করে ব্যবসা করে আসছে। এতে সাধারণ মানুষের চলাচলের বিঘ্নসহ বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসব অবৈধ স্থাপনা ড্রেজার দিয়ে ভাংচুর ও উচ্ছেদ করা হয়েছে।

এছাড়াও শাহ আমানত রেস্টুরেন্টেকে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar