1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফকিরহাটে মোবাইল না পেয়ে কিশোরীর আত্মহত্যা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

ফকিরহাটে মোবাইল না পেয়ে কিশোরীর আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ জন খবরটি পড়েছেন

ফকিরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের ফকিরহাটে মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমানে এক কিশোরীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোছা. কারিমা খাতুন (১৬)। তিনি ওই গ্রামের জয়নাল শেখের মেয়ে। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে মোবাইল ফোন কেনার জন্য অনুরোধ করছিলেন কারিমা। তবে পরিবার রাজি না হওয়ায় অভিমানে তিনি আত্মহত্যা করেছেন বলে তাদের ধারণা।

পরিবার জানায়, দুপুরে ঘরের দরজা বন্ধ অবস্থায় ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকালে দেখা যায়, তিনি গলায় ওড়না প্যাঁচিয়ে আড়ার সঙ্গে ঝুলছেন। পরে দ্রুত উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. ফাতেমা বিনতে আজাদ বলেন, কিশোরীটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তবে মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত প্রয়োজন।

ফকিরহাট মডেল থানার ওসি আবদুর রাজ্জাক মীর জানান, পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করেছে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar