লক্ষ্মীপুর সংবাদদাতা ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি যাত্রীবাহী বাস খালে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সদর উপজেলার শেখপুর গ্রামের দুজন এবং নওগাঁ জেলার তিনজন রয়েছেন।
চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজিম নোমান জানান, দুর্ঘটনার প্রায় ৪ ঘণ্টা পর বাসটি খাল থেকে তোলা হয়। নিখোঁজ কেউ রয়েছেন কিনা তা জানতে ডুবুরি দল কাজ করছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এ সময় মহাসড়কে যান চলাচল প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকে এবং উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।