1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোহনগঞ্জে বিদ্যালয়ের জায়গা দখল ও সড়কের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

মোহনগঞ্জে বিদ্যালয়ের জায়গা দখল ও সড়কের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিদ্যালয়ের জায়গা দখল ও সড়কের গাছ কাটার প্রতিবাদে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার শ্যামপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করে। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেন ।

মানববন্ধনে আলোচনাকালে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় এক দলিল লেখক তন্ময় চাষী বিদ্যালয়ের প্রায় ৬১ শতাংশ জায়গা জোর করে দখল করেছেন। একই সঙ্গে বিদ্যালয় সংলগ্ন সড়কের দুই পাশে থাকা অর্ধশতাধিক ছোট-বড় গাছ কেটে নিয়েছেন তিনি।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলী আহসান, সহকারী প্রধান শিক্ষক মো. শহীদ উল্লাহ খান, সহকারী শিক্ষক আমিনুল হক, লুৎফর রহমান, জয়নাল আবেদীন, শিক্ষার্থী অভিভাবক গোলাম কিবরিয়া, আব্দুর রব, নূরুল হক, রহমত আলী, শাজাহান মিয়া, মন্টু মিয়া এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী অনামিকা আক্তার প্রমুখ।

এই মানববন্ধনে এলাকাবাসী বলেন, সড়কের পাশের গাছগুলো কেটে নেওয়ায় পরিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে। একই সঙ্গে এসব গাছ না থাকায় হাওরের ঢেউ থেকে সড়কটি আর সুরক্ষিত থাকবে না। ফলে ভবিষ্যতে চলাচল ও যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এলাকাবাসী অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে উল্লিখিত অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে তন্ময় চাষীর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar