1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

দৌলতপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১২ জন খবরটি পড়েছেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে উপজেলার শীতলাইপাড়া ও বিলগাথুয়া গ্রামে ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে এই ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহতরা হলেন উপজেলার রিফাতপুর ইউনিয়নের শীতলাইপাড়া গ্রামের পলাশ মন্ডলের ছেলে সাইফ হোসেন (১৫) ও প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া মাঠপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে জামাত আলী (২৫)।

স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে সাইফ হোসেন তাদের ফসলের জমিতে কাজ করছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, জামাত আলী প্রাগপুরের বিলগাথুয়া মাঠপাড়া এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানে মারা যান।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. তুহিন জানান, সাইফ হোসেন ঘটনাস্থলেই মারা যায় এবং জামাত আলী হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, এটি একটি প্রাকৃতিক দুর্যোজনিত দুর্ঘটনা। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar