নিজস্ব প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ বেষ্টিত উপকূলীয় এলাকা গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় গাবুরা ও বিকাল ৫ টায় পদ্মপুকুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সভাটি অনুষ্ঠিত হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, পি.এস.সি অধিনায়ক ৩৭ বীর লেফটেন্যান্ট কর্নেল নাবিদ রিফাত মনজুর, নীল ডুমুর ব্যাটালিয়ান (১৭ বিজিবি) অধিনায়ক পিএসসি সিগন্যাল লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার রাজিব, র্যাব ০৬ সি.পি.সি-০১ কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ, কৈখালী কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট রাসেল মিয়া, শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হুসাইন।
উপজেলা নির্বাহী অফিস (ইউএনও) মোছাঃ রনী খাতুন এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা আমীর মাওলানা আবদুর রহমান, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম মাছুদুল আলম, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী এস.এম. মোস্তফা কামাল প্রমুখ
উক্ত সভায় গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নবাসী দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তন, অবহেলা ও দুর্যোগপ্রবণতার শিকার একটি উপকূলীয় জনপদ। এ জনপদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে স্থানীয় জনগণ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। প্রস্তাবিত ও প্রত্যাশিত দাবিগুলোর মধ্যে স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ, পুলিশ ফাঁড়ি/ক্যাম্প নির্মাণ, চিকিৎসা অবহেলিত জনগণের জন্য আধুনিক হাসপাতাল নির্মাণ, উপকূলের নারী-পুরুষ জেলেদের নিরাপদ ও স্বীকৃত কর্মপরিবেশ নিশ্চিত করা, উপকূলীয় শিক্ষা ব্যবস্থা আধুনিকায়নের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা, অবহেলিত জনপদের জীবনমান উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণ সহ নোয়াবেকী, পাখিমার, কাকশিয়ালী নদীতে ব্রিজ নির্মাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সাধারণ জনগণ, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।