1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনের নদ-নদী থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করলেই আইনগত ব্যবস্থা: বনবিভাগ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

সুন্দরবনের নদ-নদী থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করলেই আইনগত ব্যবস্থা: বনবিভাগ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯১ জন খবরটি পড়েছেন
ছবি- সুন্দরবনের নদ-নদী থেকে সংগ্রহ করা শামুক-ঝিনুক।

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুন্দরবনের নদ-নদী, খাল ও অন্যান্য জলাশয় থেকে শামুক ও ঝিনুক সংগ্রহ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে বনবিভাগ। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই নিষেধাজ্ঞা অমান্য করলে তাদের বিরুদ্ধে বন আইনের আওতায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিভাগের কর্মকর্তারা। সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকায় মাইকিং করে এই সতর্ক বার্তা প্রচার করা হচ্ছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ ফজলুল হক বলেন, “সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকৃতির মাঝে ঝিনুক শামুক খাদ্য শৃঙ্খলের একটি অন্যতম উপাদান। এটির ব্যত্যয় হলে প্রাণী হুমকিতে পড়বে এবং বংশ বিস্তার কমে যাবে। সম্প্রতি আমরা লক্ষ্য করেছি, কিছু অসাধু ব্যক্তি নদ-নদী থেকে শামুক ও ঝিনুক সংগ্রহ করে পাচারের চেষ্টা করছে, যা সম্পূর্ণ বেআইনি।”

তিনি আরও জানান, ইতোমধ্যে স্থানীয় জনগণকে মাইকিং করে সতর্ক করা হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকা নজরদারির আওতায় আনা হয়েছে। এ ছাড়া, বনবিভাগের নিয়মিত টহল দল (প্যাট্রোল টিম) নদী ও জলাশয়ে অভিযান পরিচালনা করছে।

বন বিভাগের তথ্যমতে, শামুক ও ঝিনুক সুন্দরবনের জলজ পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদের আহরণের ফলে নদীর নিচতলার বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, যা সামগ্রিকভাবে অন্যান্য জলজ প্রাণীর জীবনচক্রকে বাধাগ্রস্ত করে।

স্থানীয় পরিবেশবাদীরা বনবিভাগের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ রক্ষায় এই ধরনের কঠোর অবস্থান প্রয়োজন ছিল অনেক আগেই।

বনবিভাগের কর্মকর্তারা আরও জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ শামুক বা ঝিনুক সংগ্রহ করলে তাদের বিরুদ্ধে বাংলাদেশ বন আইন, ১৯২৭ এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ অনুযায়ী মামলা দায়ের করে দণ্ডিত করা হবে। এমনকি প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar