1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে যুবদের জলবায়ু ধর্মঘট - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

শ্যামনগরে যুবদের জলবায়ু ধর্মঘট

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৩ জন খবরটি পড়েছেন
শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীর বালির চরে জলবায়ু ধর্মঘট পালিত।

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

“উপকূল বাঁচাও, দেশ বাঁচাও” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছাসেবী যুব সংগঠন সিডিও ইয়ুথ টিমের আয়োজনে সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার নওয়াবেঁকী বাজার সংলগ্ন খোলপেটুয়া নদীর বুকে জেগে ওঠা বালির চরে ঘন্টা ব্যাপী এই কর্মসূচী পালিত হয়।

এসময় যুবরা “জীবাশ্ম নয়, চাই সবুজ জ্বালানি”, “আমাদের ভবিষ্যৎ বাঁচাও, ফাঁকা প্রতিশ্রুতি নয়”, “উপকূল বাঁচাও, মানুষ বাঁচাও”, “ভবিষ্যৎ আমাদের, সিদ্ধান্ত আমাদের”, “আমরা বাঁধ চাই, প্রতিশ্রুতি নয়” প্লাকার্ড প্রদর্শনী ও স্লোগানে মুখরিত করে তোলে।

সিডিও ইয়ুথ টিমের সদস্য জলবায়ু যোদ্ধা নুহা ইসলাম বলেন, আমাদের উপকূল প্রতিদিনই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি আর ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘরবাড়ি হারিয়ে মানুষ দারিদ্রের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কপ-৩০ এ এই বাস্তবতাকে বিশ্ব নেতাদের সামনে জোর দিয়ে তুলে ধরা জরুরি। আমরা চাই উপকূল রক্ষার জন্য স্থায়ী সমাধান।

সিডিও ইয়ুথ টিম আটুলিয়া ইউনিটের সদস্য রনি হোসেন সজীব বলেন, আমরা যারা উপকূলে বাস করি, জলবায়ু পরিবর্তনের প্রভাব সরাসরি আমাদের জীবনে পড়ছে। অথচ এই সংকট সৃষ্টির জন্য দায় আমাদের নয়। কপ-৩০ এ আমাদের জন্য ন্যায়সঙ্গত জলবায়ু তহবিল, ক্ষতিপূরণ ও অভিযোজন সহায়তা নিশ্চিত করতে হবে। নইলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।

শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের ওপর জলবায়ু ধর্মঘট পালিত।

সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার ও এ্যাকটিভিস্ট আনিসুর রহমান মিলন তার বক্তব্যে বলেন, আজকের এই ক্লাইমেট স্ট্রাইক থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই আমাদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলা যাবে না। শুধু আলোচনা নয়, কার্যকর পদক্ষেপ দরকার। নীতি-নির্ধারকদের এখনই সাহসী সিদ্ধান্ত নিতে হবে, যাতে উপকূলের মানুষ নিরাপদে থাকতে পারে।

সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার ও এ্যাক্টভিস্ট হাফিজুর রহমান বলেন, উপকূলের যুব সমাজ চুপ করে বসে থাকবে না। আমরা পরিবর্তনের কণ্ঠস্বর। কপ-৩০ এ উপকূলীয় মানুষের জীবন, নিরাপত্তা ও ভবিষ্যৎকে অগ্রাধিকার দিতে হবে। আমরা চাই বিশ্ব নেতারা আমাদের কষ্টের গল্প শুনুক এবং বাস্তব পদক্ষেপ নিক। উপকূল বাঁচানো মানে দেশের ভবিষ্যৎ বাঁচানো।

সিডিও ইয়ুথ টিমের সদস্য মোয়াজ্জেম হোসেন সাদি এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র ভলেন্টিয়ার ইদ্রিস আলী, সামিরা, শাহারিয়ার, সাদিয়া আমিন, লিলি, তৈয়েবা, আরিফা, শারমিন, সবুজ, মানিক, শিষ, রাকিব, জুবায়ের, মামুন, জামাল বাদশা, রনি হাসান সজীব, রাজা নন্দী, সালমান, ছোওয়ুদ সহ যুবরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar