1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালকের মৃত্যু - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালকের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। সড়ক দুর্ঘটনায় মাহফুজ (২০) নামে এক আলমসাধু চালকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে । সে মাগুরার শালিখা উপজেলার শরুশুনা গ্রামের মাসুদ মন্ডলের ছেলে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুক্রবার যশোরের বাঘারপাড়ার সীমান্তবর্তী নড়াইল সদর উপজেলার বামনহাটিতে। স্থানীয়রা খবর পেয়ে দুর্ঘটনার শিকার মাহফুজকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। দুর্ঘটনায় আহত অপর একজনকে শালিখা হাসপাতালে পাঠানো হয়েছে।

বাঘারপাড়ার আন্দুলবাড়ীয়া গ্রামের বাসিন্দা নাজমুল ইসলাম জানান,সকাল সাড়ে ১০ টার দিকে খবর আসে বাঘারপাড়ার বালিয়াডাঙ্গা বাজারের কাছে নড়াইল সদরের বামনহাটিতে সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে নাজমুল জানান, আলম সাধু রাস্তার পাশে পানির মধ্যে ছিটকে পড়ে। এ সময় মুখের দুই পাশে ও মাথায় প্রচন্ড আঘাত পায় আলমসাধু চালক। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় দুজনকে বালিয়াডাঙ্গা বাজারে নিয়ে আসেন। এরমধ্যে মাহফুজকে বাঘারপাড়া থানায় নেওয়া হয়। অপর একজনকে শালিখা হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মাহফুজের চাচা রফিকুল ইসলাম জানান, ‘প্রতিদিনের মতো খুব সকালে আলমসাধু নিয়ে বের হয় মাহফুজ। বেলা সোয়া ১১ টার দিকে খবর পাই দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। এখনো সে বিয়ে করেনি। বাবা মায়ের একমাত্র সন্তান বলেও উল্লেখ্য করেন রফিকুল।

জানতে চাইলে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. রাফিয়াতুল জান্নাত নূর বলেন,’ বেলা ১১ টার কিছু সময় পর মাহফুজ নামে এক যুবককে হাসপাতালে আনা হয়। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় হাসপাতলে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।

বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, ‘কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে’।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar