1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আহত ১ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

শরণখোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আহত ১

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার দক্ষিণ তাফালবাড়ীর বরইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার সাউথখালি ইউনিয়নের সোনাতলা গ্রামের বাসিন্দা মাস্টার বাদশা মিয়ার পুত্র শাকিল (২৫) তাফালবাড়ি বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি সোনাতলায় যাচ্ছিল। এ সময় দক্ষিণ তাফালবাড়ি এলাকার বাসিন্দা মোঃ শাহজাহান আলী (৬৫) বরইতলা এলাকার রাস্তা দিয়ে হাঁটছিলেন। এ সময় মোটরসাইকেল চালক তাকে ধাক্কা দিলে মোটরসাইকেলের নিচে চাপা পড়ে শাজাহান মিয়া। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং মোটরসাইকেল চালক শাকিলক গুরুতর আহত হয়।

এ সময় স্থানীয়রা উদ্ধার করে তাদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে আসলে কর্তব্য মেডিকেল অফিসার শেখ তাসনোভা আলম তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অ্যাম্বুলেন্স যোগে রায়েন্দা থেকে  খুলনা যাবার পথে শাজাহান মিয়া মৃত্যু বরণ করেন। মোটরসাইকেল চালক শাকিলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এব্যাপারে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মেডিকেল অফিসার তাসনোভা বলেন শাজাহান মিয়ার মাথায় গুরুতর আঘাত পাওয়ায় নাক ওকান দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar