1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিজয়া দশমীতে সিঁদুর খেলায় রাজধানীর পূজামণ্ডপে ভক্তদের উল্লাস - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

বিজয়া দশমীতে সিঁদুর খেলায় রাজধানীর পূজামণ্ডপে ভক্তদের উল্লাস

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৩৮২ জন খবরটি পড়েছেন

দুর্গাপূজার পরিসমাপ্তি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। ধর্মীয় নিয়মে দেবী দুর্গাকে বিদায় জানানোর ক্ষণে রাজধানীর পূজামণ্ডপগুলো ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

সকাল থেকেই ঢাকার বিভিন্ন পূজামণ্ডপে ভিড় করছেন হাজারো মানুষ। ভক্তরা শেষবারের মতো দেবীর দর্শন ও আশীর্বাদ নিতে আসছেন। বিশেষ আকর্ষণ হিসেবে সিঁদুর খেলায় মেতে ওঠেন বিবাহিত নারীরা। ঢাক, উলুধ্বনি ও শঙ্খের ধ্বনিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

পুরান ঢাকার শাঁখারী বাজারের পূজামণ্ডপে সরেজমিনে দেখা গেছে, ভক্তরা কপাল ও গালে সিঁদুর মেখে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ দেবীর চরণে অঞ্জলি দিচ্ছেন, আবার কেউ প্রার্থনা করছেন শান্তি ও সমৃদ্ধির জন্য।

নির্ধারিত সময়ে পুরোহিতদের মন্ত্রোচ্চারণে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। নানা ভোগ্যসামগ্রী নিবেদন শেষে পূজামণ্ডপে মানুষের ভিড় ক্রমেই বাড়তে থাকে। ভক্তদের প্রত্যাশা, বিদায়ের এই ক্ষণে দেবী দুর্গা আগামী বছর আবারও শুভাশিস নিয়ে ফিরে আসবেন।

শিলা রানী নামে এক ভক্ত জানান, “সিঁদুর খেলার মাধ্যমে আমরা আশীর্বাদ কামনা করি, যেন দেবী আমাদের পরিবারকে সুখ-শান্তি দেন।” আরেক ভক্ত স্বর্ণা মজুমদার বলেন, “আমি দেবীর কাছে সংসারের সুখ ও দেশের মানুষের শান্তি কামনা করেছি।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar