1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কেন্দুয়ায় ডাব পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

কেন্দুয়ায় ডাব পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১১৪ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নারিকেল গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিফাত মিয়া (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নেত্রকোণার কেন্দুয়ায় এ ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩ অক্টোবর) উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত সিফাত ওই গ্রামের শহিদুল্লাহ মিয়ার ছেলে। সিফাত কিশোরগঞ্জ সদর থানাধীন সিদ্দিকিয়া হাফিজিয়া নুরানি মাদরাসার হেফজখানার নিয়মিত ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দা হাতে নিয়ে বাড়ির আঙিনায় থাকা নারিকেল গাছে ডাব পারতে উঠে সিফাত। একপর্যায়ে দা দিয়ে ডাবের ছড়ি কাটতে গেলে গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তারের সঙ্গে স্পর্শ লাগে। মুহূর্তেই পুরো গাছ বিদ্যুতায়িত হয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সিফাত। পরে গাছেই আটকে থাকে সিফাতের লাশ।

কেন্দুয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সিফাতের মরদেহ গাছ থেকে নামিয়ে আনে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন,নিহত সিফাতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar