মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাগেরহাটে আততায়ীর হাতে নিহত সাংবাদিক এস এম হায়াত আলীর জানাযা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ অক্টোবর) সন্ধ্যায় হাড়িখালি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পত্রিকার বিশেষ প্রতিনিধি মতিয়ার রহমান, স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান আসাদ, কল্যান রায় (জয়ন্ত), খলিলুর রহমান,৷ আনোয়ার হোসেন, ক্রাইম রিপোর্টার তানভীর তপন, যশোর জেলা ক্রাইম রিপোর্টার আব্দুল মজিদ বাবলু, খুলনা জেলা ভ্রাম্যমাণ প্রতিনিধি ইলিয়াস হোসেন, ক্যামেরা পার্সন রবিউল ইসলাম রবি, অফিস স্টাফ আলমগীর হোসেন, গ্রামবাসীসহ বাগেরহাট জেলার স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত শুক্রবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় হাড়িখালি এলাকায় চায়ের দোকানের সামনে দুবৃর্ত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে শনিবার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।