1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোহনগঞ্জে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

মোহনগঞ্জে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৮৭ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণার মোহনগঞ্জে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আক্রান্ত হয়ে আওয়াল হোসেন (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আওয়াল হোসেন উপজেলার জয়পুর গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।

নিহতের পরিবারের সদস্য চায়না আক্তার বলেন, বিকেলে বাড়ির সামনের মাঠ থেকে গরু আনতে যান আওয়াল। এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে গ্রামের স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষক আওয়ালের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই আমরা। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar