1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মগড়া নদী দখল ও দূষণ রোধে নেত্রকোণায় আলোচনা সভা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

মগড়া নদী দখল ও দূষণ রোধে নেত্রকোণায় আলোচনা সভা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২২২ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর,নেত্রকোণা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণায় মগড়া নদী দখল ও দূষণ রোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর আয়োজনে ও এআরএফবির সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডিফেন্ডিং এনভায়রনমেন্টাল রাইটস এন্ড প্রোমোটিং জাষ্টিস প্রকল্পের আওতায় “মগড়া নদী দখল ও দূষণ রোধ শীর্ষক করণীয় বিষয়ক এ আলোচনা সভায় এআরএফবির চেয়ারম্যান দিলওয়ার খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দখল ও দূষণ এ মগড়া নদীর প্রধান সমস্যা, আমরা সবাই যদি একসাথে কাজ না করি,সোচ্চার না হই তাহলে দখলদাররা দখল করে যাবে,এ সরকার নদী দখলমুক্ত করার জন্যে সোচ্চার, ইতিমধ্যেই এ নদীকে বাঁচানোর জন্যে একটি টেকসই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ।

এই সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনমুন জাহান লিজা,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার,জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মতিন,নেত্রকোণা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোহাম্মদ নূর হোসেন, সাংবাদিকবৃন্দ,বেসরকারি সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ আলোচনায় অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় মৃতপ্রায় মগড়া নদীর বাস্তব চিত্র পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় দেখানো হয়। পরে বেলার বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ বেলার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar