1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জুলাই সনদ মেনে নেব না : সংসদ ভবনের সামনে বিক্ষোভে জুলাইযোদ্ধারা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

জুলাই সনদ মেনে নেব না : সংসদ ভবনের সামনে বিক্ষোভে জুলাইযোদ্ধারা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২১৪ জন খবরটি পড়েছেন

ডেক্স নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় “জুলাই জাতীয় সনদ” স্বাক্ষরের বিরুদ্ধে বিক্ষোভ করেছে ‘জুলাইযোদ্ধারা’। তারা সনদটিকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে বলেন, এতে জুলাই আন্দোলনে আহতদের অবমূল্যায়ন করা হয়েছে এবং এই সনদ তারা মেনে নেবেন না।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্বাক্ষর অনুষ্ঠান শেষে শতাধিক জুলাইযোদ্ধা মিছিল নিয়ে সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়। পরে তারা নিরাপত্তা বেষ্টনির সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, “এই সনদ ভারতের প্রেসক্রিপশনে হয়েছে। আওয়ামী লীগের পুনর্বাসনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে দেশের মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি।”

তারা দাবি করেন, জুলাই আন্দোলনের সময় যোদ্ধাদের ওপর হামলার বিচার করতে হবে এবং সনদটি অবিলম্বে বাতিল করতে হবে।

‘আমরা জুলাইযোদ্ধা আন্দোলনের’ সংগঠক ইয়াসিন নূর বলেন, “জুলাইয়ে আহতদের মারধর করে স্বাক্ষর করা এই সনদ বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কারণ, এর আইনি ভিত্তি দেয়নি সরকার।”

এর আগে শুক্রবার দুপুরে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ২০ জন বিক্ষোভকারী আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar