নিজস্ব প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ড. মনিরুজ্জামান মনির স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় ড. মনিরুজ্জামান মনির মনোনয়ন প্রত্যাশা করে বলেন, বিএনপির কর্ণধার আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমানের প্রণীত ৩১ দফা বাস্তবায়নে নিবেদিত হয়ে কাজ করবো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাকে মনোনয়ন দিলে তারেক রহমানকে এ আসনটি উপহার দিতে পারবো। কারণ আমি দীর্ঘদিন ধরে বিএনপির পক্ষে তৃণমূলের জনসাধারণের সাথে মতবিনিময়, উঠান বৈঠক, গণসংযোগ করেছি।
এছাড়াও তিনি সাংবাদিকদের সঙ্গে তার রাজনৈতিক জীবনের বিস্তারিত তুলে ধরার পাশাপাশি আগামীতে তার বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।