1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
স্ত্রীর মৃত্যু শোক সইতে না পেরে স্বামীর মৃত্যু - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

স্ত্রীর মৃত্যু শোক সইতে না পেরে স্বামীর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১২৬ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

নওগাঁ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নওগাঁর বদলগাছী উপজেলার কাদিবাড়ি গ্রামে ঘটেছে এক হৃদয়স্পর্শী ঘটনা। স্ত্রীর মৃত্যুর মাত্র ১১ ঘণ্টা পর স্বামীও মারা গেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে হৃদরোগে মারা যান আঞ্জুয়ারা বেগম (৬৫)। তার মৃত্যুর পর গভীর শোকে ভেঙে পড়েন স্বামী জলিলুর রহমান জলিল মাস্টার (৭৫)।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ ৪৫ বছরের দাম্পত্য জীবনে জলিল দম্পতি ছিলেন একে অপরের ছায়া ও ভরসা। স্ত্রীর মৃত্যুর পর বিকেল থেকেই জলিল মাস্টারের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রাতে তাকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ২৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাদের ছোট ছেলে রাকিবুল হাসান রকি বলেন, “মা হঠাৎ মারা যান। বাবাও তা সহ্য করতে পারেননি। কয়েক ঘণ্টার ব্যবধানে দুজনকেই হারিয়ে আমরা সম্পূর্ণ অসহায়।”

স্থানীয় বাসিন্দারা বলেন, জলিল দম্পতির ভালোবাসা ছিল সত্যিকারের। তারা একে অপর ছাড়া কখনো বাঁচতে পারতেন না। তাই হয়তো একজন চলে যাওয়ার পর অন্যজনও থাকতে পারেননি। একই পরিবারের দুই মৃত্যুতে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar