1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালচারাল একাডেমির আয়োজনে ‘ইতিহাস ঐতিহ্যের সুসঙ্গ দুর্গাপুর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

কালচারাল একাডেমির আয়োজনে ‘ইতিহাস ঐতিহ্যের সুসঙ্গ দুর্গাপুর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণায় ‘ইতিহাস ঐতিহ্যের সুসঙ্গ দুর্গাপুর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলার দুর্গাপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি এর আয়োজনে সোমবার (২৭ অক্টোবর) ওয়াইএমসিএ মিলনায়তনে এই সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও এডভোকেট এম এ জিন্নাহ। কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিলের সভাপতিত্বে ও নৃত্য শিক্ষক মালা মার্থা আরেং এর সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রভাষক তোবারক হোসেন খোকন।

এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – সিনিয়র সাংবাদিক এস এম রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি ও সামাজিক ব্যক্তিত্ব এম রফিকুল ইসলাম এবং একাডেমির কার্যনির্বাহী কমিটির সদস্য সন্ধ্যা রানী হাজং।

সেমিনারে আলোচনাকালে বক্তারা বলেন, সুসঙ্গ দুর্গাপুর একটি ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ উপজেলা। সুসঙ্গ দুর্গাপুরের শত শত বছরের প্রাচীন ইতিহাস রয়েছে। এটি নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ অঞ্চল। এখানকার পর্যটনের রয়েছে বহুমুখী সম্ভাবনা। সেই সম্ভাবনাকে আরো বেশি জাগিয়ে তুলতে হলে সকলের জায়গা থেকে কাজ করতে হবে। এজন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। এখানকার ইতিহাস-ঐতিহ্য লালন করে একটি সুখী সমৃদ্ধ আগামীর দুর্গাপুর গড়ে তুলতে হবে। এখানে রয়েছে বহু জাতিগোষ্ঠীর বসবাস। বৈচিত্র্যময় সংস্কৃতি এই দুর্গাপুরকে করেছে অনন্য।

এই সেমিনারে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar