1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চা না খাওয়ায় রাস্তা বন্ধ: গাইবান্ধায় চা দোকানদারের অদ্ভুত প্রতিশোধ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

চা না খাওয়ায় রাস্তা বন্ধ: গাইবান্ধায় চা দোকানদারের অদ্ভুত প্রতিশোধ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১২৩ জন খবরটি পড়েছেন

গাইবান্ধা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাইবান্ধার সদর উপজেলায় চা না খাওয়াকে কেন্দ্র করে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক চা দোকানদারের বিরুদ্ধে। এতে অন্তত পাঁচ শতাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

সোমবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্য কুমেতপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযোগ করেন, শাহজাহান মিয়ার দোকানে চা না খেয়ে অন্য দোকানে খাওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি রাস্তা কেটে গর্ত তৈরি করে সেখানে বাঁশের ঝোপঝাড় ও কাঁটা বসিয়ে চলাচল বন্ধ করে দিয়েছেন।

গ্রামবাসী জহুরুল বলেন, “৫০ বছর ধরে এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করছে। সামান্য চা খাওয়া নিয়ে এমন ঘটনা মেনে নেওয়া যায় না।”
অটোরিকশাচালক হামিদ অভিযোগ করে বলেন, “রাস্তা বন্ধ থাকায় অটো, ভ্যান, মোটরসাইকেল—কিছুই চলতে পারছে না। চেয়ারম্যানকে জানিয়েও কোনো ব্যবস্থা হয়নি।”

পথচারী জাহিদ ও শিক্ষার্থী রাসেল জানান, রাস্তাটি বন্ধ থাকায় স্কুলে যাওয়া এবং দৈনন্দিন যাতায়াত ব্যাহত হচ্ছে।

তবে অভিযুক্ত চা দোকানদার শাহজাহান মিয়া দাবি করেন, “এটি আমার পৈতৃক সম্পত্তি। রাস্তা নয়, আগের ভাটার জায়গা। চা খাওয়া না খাওয়ার কারণে নয়, আমি আমার জমি দিয়ে রাস্তা দিতে রাজি নই।”

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান কালবেলা বলেন, “ঘটনাটি আমাদের জানা আছে। শাহজাহান মিয়াকে ইউনিয়ন পরিষদে ডাকা হয়েছে। খুব শিগগিরই সমাধান হবে বলে আশা করি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar