1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জামালপুরে নদীতে,ভোলায় পুকুরে পানিতে ডুবে গেল ভাইবোনসহ পাঁচ শিশু - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

জামালপুরে নদীতে,ভোলায় পুকুরে পানিতে ডুবে গেল ভাইবোনসহ পাঁচ শিশু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২২৯ জন খবরটি পড়েছেন

জামালপুর/ ভোলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে এবং দুইজন নিখোঁজ রয়েছে। শুক্রবার বিকালে সিধুলি ইউনিয়নের চরভাটিয়ানী আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো প্রবাসী দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (১২) ও ছেলে আবু হাসান (৮), এবং বাউসী এলাকার নুর ইসলামের মেয়ে সাবেরা আক্তার (৮)। নিখোঁজ দুইজন একই এলাকার কুলছুম ও বৈশাখী (১২)।

স্থানীয়রা জানান, ফুটবল খেলা শেষে কয়েকজন শিশু নদীতে গোসল করতে নামে। এর মধ্যে পাঁচজন পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত তিন শিশুর মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও দুইজন এখনো নিখোঁজ।

জামালপুর ফায়ার সার্ভিসের লিডার রফিকুল ইসলাম জানান, রাতে অভিযান স্থগিত করা হয়েছে, শনিবার সকালে তা পুনরায় শুরু হবে।

অন্যদিকে, ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ফরাজগঞ্জ ইউনিয়নের আশুলি এলাকার মিঝি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো মোসা. সামিরা (৭) ও মোসা. সানজিদা আক্তার (৮)। তারা ওই বাড়ির মো. আলাউদ্দিন ও মোসলেহ উদ্দিনের মেয়ে। সকালে মাদ্রাসা থেকে বাড়ি ফিরে তারা গোসল করতে যায়। অনেকক্ষণ তাদের না দেখে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে এবং পরে পুকুরে তাদের জামা-কাপড় দেখতে পান। পরে শিশু দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar