1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরে হামলার প্রতিবাদে বিএনপি একাংশের বিক্ষোভ মিছিল - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

দৌলতপুরে হামলার প্রতিবাদে বিএনপি একাংশের বিক্ষোভ মিছিল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৭৯ জন খবরটি পড়েছেন
দৌলতপুরে হামলার প্রতিবাদে বিএনপি একাংশের বিক্ষোভ মিছিল

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। উপজেলা যুবদলের সদস্য সচিব রেজানুর রহমান মাসুমের বাড়ির সামনে একাধিক ককটেল বিস্ফোরণ ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরীফ উদ্দিন জুয়েলের খালেদা জিয়া, তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলার প্রতিবাদে মঙ্গলবার বিকালে এ বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও যুবদলের নেতা কর্মীরা।

বিক্ষোভ মিছিল টি দৌলতপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু করে সেন্টার মোড় এলাকায় দলীয় কার্যালয়ের এসে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনতাজ, উপজেলা যুবদলের সদস্য সচিব রেজানুর রহমান মাসুম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাফর ইকবাল কর্নেল প্রমুখ। বক্তারা অবিলম্বে একাজে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

প্রকাশ থাকে যে, উপজেলা যুবদলের সদস্য সচিব রেজানুর রহমান মাসুম শরীফ উদ্দিন জুয়েলের অন্যতম সংগঠক হিসাবে কাজ করে আসছেন।

গত সোমবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব কর্তৃক দৌলতপুর আসনে রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে বিএনপির প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়। এরপরই এঘটনা ঘটেছে বলে উপজেলা যুবদলের সদস্য সচিব রেজানুর রহমান মাসুম জানিয়েছেন।

দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ জানান, এবিষয়ে এখনও কোন লিখিত অভিযোগ পাননি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar