1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: একই পরিবারের ৫ জন নিহত - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: একই পরিবারের ৫ জন নিহত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২৫৭ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী ঢালায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও তিনজন আহত হন।

নিহতরা হলেন— ফারজানা মজুমদার লিজা (২৮), তার মা রুমি বেগম (৬৫), বোন সাদিয়া পাটোয়ারী (২৪), শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পী (৫৫) ও শ্যালিকা ফারহানা মজুমদার টিজা (২৫)। আহতরা হলেন— উদয় পাটোয়ারী (৪৩), তার ছেলে সামাদ পাটোয়ারী (৪) ও শ্যালক সাহেদ মজুমদার লিসান (২২)।

পুলিশ জানায়, চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী মাইক্রোবাসটির সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে মালুমঘাট হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

নিহতদের স্বজনেরা জানান, কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা উদয় পাটোয়ারী মালয়েশিয়ান এয়ারলাইন্সে কর্মরত। দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে সময় কাটাতে তারা কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। মঙ্গলবার রাতে ঢাকার উত্তরার বাসা থেকে যাত্রা শুরুর পর বুধবার সকালে চকরিয়ায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar