1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মেহেরপুরে শাপলা তুলতে গিয়ে লাশ হয়ে ফিরল একই পরিবারের চার শিশু - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

মেহেরপুরে শাপলা তুলতে গিয়ে লাশ হয়ে ফিরল একই পরিবারের চার শিশু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১০৭ জন খবরটি পড়েছেন

মেহেরপুর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে শাপলা ফুল তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার মসুরিভাজা বিল এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত চার শিশু হলো— অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা (১৪) ও মিম (১৪), এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আফিয়া (১০) ও আলসিয়া (১০)। তারা দুই ভাই মজিবর রহমান ও শাহারুল ইসলামের মেয়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে চার শিশু একসঙ্গে বিলের পানিতে শাপলা তুলতে যায়। বিকেলে তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। কিছুক্ষণ পর এলাকাবাসী বিলের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখেন।

খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় রাজনগর ও আশপাশের গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একই পরিবারের চার শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাহত এলাকাবাসী।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “ওরা প্রায় প্রতিদিন বিকেলে বিলের পাশে খেলতে যেত। আজও গিয়েছিল ফুল তুলতে। কেউ ভাবেনি, এভাবে একসঙ্গে চারটা লাশ ফিরবে।”

মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন কালবেলাকে বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাপলা তুলতে গিয়ে তারা পিচ্ছিল কাদায় পড়ে পানিতে তলিয়ে যায়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar