1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বরগুনার ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের পর সিসি ক্যামেরা স্থাপন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

বরগুনার ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের পর সিসি ক্যামেরা স্থাপন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১২৫ জন খবরটি পড়েছেন
July Pillar Barguna
Telegraph Bangladesh

বরগুনায় ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনার পর নিরাপত্তা জোরদার করতে স্মৃতিস্তম্ভ এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করেছে গণপূর্ত বিভাগ। বুধবার (১২ নভেম্বর) দিনগত রাত সোয়া ১টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জানা যায়, সার্কিট হাউজ ও শহীদ স্মৃতিস্তম্ভ সংলগ্ন নির্মিত এই ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের নিচের অংশে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। ১১ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা যায়, দুর্বৃত্তরা বেদীতে কিছু ছিটিয়ে অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে ১২টার দিকে ছাত্রশিবির শহরে বিক্ষোভ মিছিল বের করে এবং স্মৃতিস্তম্ভে এসে তা শেষ করে। ছাত্রশিবির বরগুনা জেলা শাখার সেক্রেটারি গাজী হোসাইন মাহমুদ প্রশ্ন তোলেন, পুলিশের টহলের মধ্যেও কিভাবে এই গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিসংযোগ ঘটল। তিনি নিরাপত্তা জোরদার করার দাবি জানান। বরগুনা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. সুজনও প্রশাসনের কাছে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন।

বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার সাংবাদিকদের বলেন, তিনি আগেই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের কথা বলেছিলেন। তিনি জানান, অগ্নিসংযোগের সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তবে অন্ধকার থাকায় দুর্বৃত্তদের ধরা যায়নি। স্মৃতিস্তম্ভের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগকে দ্রুত সিসি ক্যামেরা লাগানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা আজ তা স্থাপন করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar