1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বুক ও গলায় চাপ দিয়ে সিনহার মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা ডেটাডেভেলপ প্রাইজ ২০২৬: চ্যাম্পিয়ন রাঙামাটির হোসাইন, যাবেন হংকং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, ভোগান্তিতে সাধারণ গ্রাহক মাকে সঙ্গে রাখতে অনীহা গ্রাম পুলিশের, ইউএনওর কাছে ছেলের হুমকি লক্ষ্মীপুরে মাদ্রাসায় শিক্ষার্থীদের শিকলে বেঁধে নির্যাতন, অভিযুক্ত শিক্ষক বহিষ্কার নরেন্দ্র মোদি পতনের দ্বারপ্রান্তে: কে সি বেণুগোপাল দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূল নেতাদের আটক করল পুলিশ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিভাগীয় শিক্ষার্থীদের নৌকা ভ্রমণ ও নবীনবরণ

বুক ও গলায় চাপ দিয়ে সিনহার মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১১২ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় প্রদীপ কুমার দাশকে হত্যাকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ ও মূল পরিকল্পনাকারী বলে উল্লেখ করে হাইকোর্ট তার মৃত্যুদণ্ড বহাল রেখেছে। একই সাথে বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড ও আরও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড নিশ্চিত করা হয়েছে। ২ জুন ঘোষিত ৩৭৮ পৃষ্ঠার এই রায় ২৩ নভেম্বর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

রায়ে বলা হয়, ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রদীপ সিনহার বুক ও গলায় জুতা পরা পা দিয়ে আঘাত ও চাপ প্রয়োগ করে তার মৃত্যু নিশ্চিত করে। প্রসিকিউশনের সাক্ষ্য, জবানবন্দি ও ময়নাতদন্ত প্রতিবেদনে এ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। অন্যদিকে লিয়াকত আলী পূর্বপরিকল্পনা অনুযায়ী সিনহাকে চারটি গুলি করেন, যেগুলোর আঘাতেই তার মৃত্যু ঘটে।

হাইকোর্ট জানায়, বিচারিক আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় সঠিকভাবে সর্বোচ্চ শাস্তি প্রদান করেছেন এবং রায়ে হস্তক্ষেপের প্রয়োজন নেই। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছয়জনের ক্ষেত্রে হত্যাকাণ্ডে ষড়যন্ত্র, সহায়তা ও সাধারণ অভিপ্রায়ের অভিযোগও প্রমাণিত হয়েছে।

২০২০ সালের ৩১ জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহত হন। ২০২২ সালের ৩১ জানুয়ারি Cox’s Bazar আদালত প্রথম রায় ঘোষণা করে। পরবর্তী পর্যায়ে ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে এবং আসামিরাও আপিল করেন। হাইকোর্ট রায় এখন বহাল রেখেছে; আসামিপক্ষ সত্যায়িত কপি পেলে আপিল বিভাগে আপিল করবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar