1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফুলগাজীতে কৃষকের কাটা ধানে আগুন দিল দুর্বৃত্তরা - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা ডেটাডেভেলপ প্রাইজ ২০২৬: চ্যাম্পিয়ন রাঙামাটির হোসাইন, যাবেন হংকং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, ভোগান্তিতে সাধারণ গ্রাহক মাকে সঙ্গে রাখতে অনীহা গ্রাম পুলিশের, ইউএনওর কাছে ছেলের হুমকি লক্ষ্মীপুরে মাদ্রাসায় শিক্ষার্থীদের শিকলে বেঁধে নির্যাতন, অভিযুক্ত শিক্ষক বহিষ্কার নরেন্দ্র মোদি পতনের দ্বারপ্রান্তে: কে সি বেণুগোপাল দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূল নেতাদের আটক করল পুলিশ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিভাগীয় শিক্ষার্থীদের নৌকা ভ্রমণ ও নবীনবরণ

ফুলগাজীতে কৃষকের কাটা ধানে আগুন দিল দুর্বৃত্তরা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ফুলগাজী সংবাদদাতা ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফেনীর ফুলগাজী উপজেলায় রাতের আঁধারে ৬০ শতক জমির কাটা ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে জিএমহাট ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বর্গাচাষি সোলেমান মুন্সি জানাচ্ছেন, ধারদেনা করে চাষ করা ধান এক রাতেই ছাই হয়ে যাওয়ায় তিনি এখন পরিবার নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৬৮ বছর বয়সী সোলেমান মুন্সি দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে থাকেন এবং মাওলানা আবুল কালামের জমি বর্গা নিয়ে এবারের মৌসুমে ধান চাষ করেছিলেন। মঙ্গলবার বিকেলে মাঠ থেকে কাটা ধান তিনি রাস্তার পাশে স্তূপ করে রাখেন। পরদিন সকালে গিয়ে দেখা যায়, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রাতে তার সব ধানে আগুন লাগিয়ে দিয়েছে।

এলাকাবাসী জানান, সোলেমানের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। শান্ত স্বভাবের এই কৃষকের এমন ক্ষতি দেখে তারা বিস্মিত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

ঘটনার বিষয়ে ফুলগাজী থানার ওসি মুহাম্মদ লুৎফর রহমান বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং দায়ীদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar