1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চুরির অপবাদে হাত-পা ভেঙে ব্যবসায়ীকে হত্যা - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

চুরির অপবাদে হাত-পা ভেঙে ব্যবসায়ীকে হত্যা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৩ জন খবরটি পড়েছেন

কচুয়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চাঁদপুরের কচুয়া উপজেলায় চুরির অপবাদ দিয়ে শাকিল মিয়া নামে এক মাছ ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার দোয়াটি বিল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এ পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করেছে।

নিহত শাকিল মিয়া চার কন্যাসন্তানের জনক ছিলেন। তাঁর পরিবারের দাবি, ব্যবসায়িক শত্রুতা বা অন্য কোনো উদ্দেশ্যে তাঁকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আটটার দিকে শাকিল মিয়া নিজের মাছের প্রজেক্ট দেখে ফেরার পথে দোয়াটি বড় ব্রিজ সংলগ্ন একটি পোলট্রি খামারের পাশে তাঁর গতিরোধ করা হয়। অভিযোগ উঠেছে, খামারের মালিক বিকাশ সাহা এবং তাঁর সহযোগীরা শাকিলকে টেনেহিঁচড়ে রাস্তার পাশে নিয়ে যান এবং লাঠিসোটা দিয়ে পিটিয়ে তাঁর হাত-পা ভেঙে ফেলেন।

শাকিলের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে হামলাকারীরাই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেয়। পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে কচুয়া থানায় ১০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, এজাহারভুক্ত দুই আসামিকে এরই মধ্যে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন জানান, “চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা নেওয়া হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বিশ্লেষণ করছি। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

শনিবার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহতের বাড়িতে এখন শোকের মাতম চলছে। চার কন্যাসন্তানের জনক শাকিলের এমন মৃত্যুতে এলাকায় ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar