1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লক্ষ্মীপুরে পাচারকালে বিএডিসির ৩০০ বস্তা সার জব্দ,আটক ১ - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নাসিরনগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা সৌদি আরবে দুই প্রবাসীর মৃত্যুদণ্ড: রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ: প্যারিসে ব্যাপক লুটপাট, গ্রেপ্তার ১২০০ সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির পরিকল্পনা ও সদিচ্ছায় পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ লোহাগাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যার সন্দেহ কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো

লক্ষ্মীপুরে পাচারকালে বিএডিসির ৩০০ বস্তা সার জব্দ,আটক ১

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮২ জন খবরটি পড়েছেন

লক্ষ্মীপুর সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট ফেরিঘাট এলাকা থেকে অবৈধভাবে পাচারের সময় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ৩০০ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। সোমবার বিকেলে এক ঝটিকা অভিযানে ইঞ্জিনচালিত একটি ট্রলার ভর্তি টিএসপি ও ডিএপি সারসহ এই চক্রের এক সদস্যকে হাতেনাতে ধরা হয়।

মজুচৌধুরীরহাট এলাকাটি দীর্ঘদিন ধরে ভোলা ও বরিশালে সার পাচারের ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশ ফেরিঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে সারের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রলারটি জব্দ করা হয়। এ সময় পাচারকারী চক্রের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত দেলোয়ার হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

একই সাথে অভিযুক্ত ব্যক্তিকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি শক্তিশালী চক্র দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুরের এই নৌ-রুট ব্যবহার করে বিএডিসির ভর্তুকিযুক্ত সার ভোলা ও বরিশালের বিভিন্ন এলাকায় পাচার করে আসছিল। এর ফলে স্থানীয় বাজারে সারের কৃত্রিম সংকট তৈরির আশঙ্কা তৈরি হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দেলোয়ার হোসেন এই পাচারকারী চক্রের অন্যতম মূল হোতা। তিনি আরও বলেন, “নদীপথে সার পাচার রোধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। ভবিষ্যতে এ ধরনের অবৈধ তৎপরতা বন্ধে কৃষি অধিদপ্তরকে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”

প্রশাসনের এই অভিযানের পর থেকে ফেরিঘাট এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar