1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিধবা ভিক্ষুকের ৬০ হাজার টাকা নিয়ে উধাও 'রুপা এনজিও' - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে চার বছরের শিশুকে নির্যাতনের চেষ্টা, প্রতিবেশী পলাতক শ্যামনগরে যুবকদের অংশগ্রহণে ইকোসিস্টেম পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার কর্মশালা ও বৃক্ষরোপণ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন নাসিরনগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা সৌদি আরবে দুই প্রবাসীর মৃত্যুদণ্ড: রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ: প্যারিসে ব্যাপক লুটপাট, গ্রেপ্তার ১২০০ সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির পরিকল্পনা ও সদিচ্ছায় পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬

বিধবা ভিক্ষুকের ৬০ হাজার টাকা নিয়ে উধাও ‘রুপা এনজিও’

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৫ জন খবরটি পড়েছেন
সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক,সাতক্ষীরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরায় ‘রুপা এনজিও’ নামের একটি সমবায় সমিতির বিরুদ্ধে এক বিধবা নারীর ৬০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রলোভন দেখিয়ে টাকা জমা নেওয়ার পর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তা ফেরত না দিয়ে টালবাহানা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার মধুমাল্লারডাঙ্গী গ্রামের বাসিন্দা মোছা. ছখিনা খাতুন (৭০) সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি মৃত সুলতান মিস্ত্রির স্ত্রী। অভিযোগে সমিতির পরিচালক মনিরুল ইসলাম (৬০) ও সোমা খাতুন (৪০)-এর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে ছখিনা খাতুন উল্লেখ করেন, প্রায় ২৫ বছর আগে স্বামীর মৃত্যুর পর ভিক্ষাবৃত্তি ও অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করছেন তিনি। দীর্ঘদিনে সঞ্চিত ৬০ হাজার টাকা ভবিষ্যতের কথা ভেবে জমা রাখেন। তার দাবি, প্রায় আট বছর আগে মনিরুল ইসলাম তাকে ‘রুপা’ নামের একটি সমিতিতে টাকা রাখার প্রস্তাব দেন এবং ছয় বছর পর দ্বিগুণ ফেরতের আশ্বাস দেন। সেই প্রলোভনে পড়ে ২০১৭ সালের ২৮ আগস্ট তিনি ৬০ হাজার টাকা জমা দেন।

ছয় বছর পূর্ণ হওয়ার পর টাকা চাইলে গত তিন বছর ধরে “দিচ্ছি, দেব” বলে সময়ক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এর মধ্যে এলাকায় সমিতির কার্যালয় বন্ধ হয়ে গেছে। মনিরুল ইসলাম পালিয়ে গেছেন বলেও দাবি করেন ভুক্তভোগীরা।

ছখিনা খাতুনের অভিযোগ, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি তিনি সোমা খাতুনের সাতক্ষীরার বাসায় গিয়ে পাওনা টাকার কথা বললে তাকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। বৃদ্ধ ও অসহায় হওয়ায় তিনি মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগে উল্লেখ করেন। ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় দুজনের নামও উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ‘রুপা এনজিও’ দীর্ঘদিন ধরে জেলা ও উপজেলা পর্যায়ে আমানত সংগ্রহ করে আসছিল। কালীগঞ্জ উপজেলার ফতেপুর, বিষ্ণুপুর ও নলতা এলাকায় তাদের একাধিক কার্যালয় ছিল, যা বর্তমানে তালাবদ্ধ রয়েছে।

ভুক্তভোগীদের দাবি, মোটা লাভের প্রলোভন দেখিয়ে দীর্ঘ ১৫ বছরে কোটি কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। পরে অফিস বন্ধ করে সংশ্লিষ্ট ব্যক্তিরা গা ঢাকা দেন। অনেক আমানতকারী এখন টাকা ফেরত না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন বলে অভিযোগ।

আরেক ভুক্তভোগী জাহানারা খাতুন বলেন, সমিতির কর্মী সোমা খাতুনের কথায় বিশ্বাস করে তিনি টাকা জমা দেন। এখন চিকিৎসার খরচ জোগাতে না পেরে কষ্টে দিন কাটছে তার।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পরিচালক মনিরুল ইসলাম বলেন, সরকার পরিবর্তন ও নির্বাচনের কারণে কিছু সমস্যা হয়েছে। তহবিল পেলে গ্রাহকদের টাকা পর্যায়ক্রমে পরিশোধ করবেন। বিষয়টি নিয়ে “আর কিছু না করার” অনুরোধও জানান তিনি।

জেলা সমবায় অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘রুপা এনজিও’ নামে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির কোনো অনুমোদন নেই। অনুমোদন ছাড়া এ ধরনের কার্যক্রম পরিচালিত হলে তা অবৈধ বলে গণ্য হবে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar