ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তি হত্যার ঘটনায় অভিযুক্ত যুবক সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরি ও রক্তমাখা জামা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে হাজারীবাগের হাজার হোটেলের গলিতে ছুরিকাঘাতে আহত হন বিন্তি। অভিযোগ অনুযায়ী, ঘটনার পর সিয়াম পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, এক তরুণের সঙ্গে হেঁটে যাচ্ছিলেন বিন্তি। প্রথমে পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও কিছুক্ষণ পর তা বদলে যায়। অন্য একটি ভিডিওতে দেখা যায়, এক তরুণ রক্তমাখা ছুরি হাত দিয়ে মুছছেন। একই সঙ্গে শোনা যায় এক কিশোরীর আর্তচিৎকার।
নিহত বিন্তির বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানার কাছিকাটা গ্রামে। তার বাবা বিল্লাল হোসেন। পরিবারসহ তিনি হাজারীবাগে হায়দার আলী হোটেলের পাশের একটি ভবনের পঞ্চম তলায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।