1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় সার ও কীটনাশকের দোকান থেকে মেয়াদোত্তীর্ণ বালইনাশক জব্দ  - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে চার বছরের শিশুকে নির্যাতনের চেষ্টা, প্রতিবেশী পলাতক শ্যামনগরে যুবকদের অংশগ্রহণে ইকোসিস্টেম পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার কর্মশালা ও বৃক্ষরোপণ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন নাসিরনগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা সৌদি আরবে দুই প্রবাসীর মৃত্যুদণ্ড: রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ: প্যারিসে ব্যাপক লুটপাট, গ্রেপ্তার ১২০০ সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির পরিকল্পনা ও সদিচ্ছায় পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬

বাঘারপাড়ায় সার ও কীটনাশকের দোকান থেকে মেয়াদোত্তীর্ণ বালইনাশক জব্দ 

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজারে বিভিন্ন সার ও কীটনাশকের দোকান মনিটরিং (পরিদর্শণ) করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান। এসময় একটি প্রতিষ্ঠান থেকে মেয়াদোত্তীর্ণ বালাইনাশক জব্দ করেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় পরিদর্শণকালে বাজারের ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মুল্যে সার ও কীটনাশক বিক্রির নিদের্শণা প্রদান করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পরিদর্শণকালে রায়পুর বাজারের শ্রীমন্ত ভান্ডারে ৯ ধরণের মেয়াদোত্তীর্ণ বালাইনাশক (৩ হাজার মিলিটিটার) উদ্ধার করেন এবং  এ প্রতিষ্ঠানকে মৌখিক সতর্ক করেন। এছাড়াও রাসায়নিক সার ব্যবসাীদের কঠোর সতর্ক করে বলেন, সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে সার বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও  প্রত্যেক সার ও কীটনাশকের দোকানে পণ্যের মূল্য তালিকা সুস্পষ্টভাবে ঝুলিয়ে রাখার পাশাপাশি দৈনিক বিক্রয় রেজিস্টার, ক্যাশমেমো সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ রাখার নির্দেশনা দেন।

কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান সাংবাদিকদের জানান, শ্রীমন্ত ভান্ডার থেকে ৩ হাজার ৫০ মিলিলিটার মেয়াদোত্তীর্ণ বালাইনাশক জব্দ করে তাকে মৌখিক সতর্ক করা হয়েছে। এরপর তাকে লিখিত কারন দর্শানো নোটিশ পাঠানো হবে। তিনি আরও বলেন, চলতি বোরো মৌসুমে বাজার পরিদর্শনের উপর জোর দেওয়া হবে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা উজ্জ্বল কান্তি মাল্লিক, রায়পুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar