1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর সমাবেশ ও মানববন্ধন - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে চার বছরের শিশুকে নির্যাতনের চেষ্টা, প্রতিবেশী পলাতক শ্যামনগরে যুবকদের অংশগ্রহণে ইকোসিস্টেম পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার কর্মশালা ও বৃক্ষরোপণ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন নাসিরনগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা সৌদি আরবে দুই প্রবাসীর মৃত্যুদণ্ড: রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ: প্যারিসে ব্যাপক লুটপাট, গ্রেপ্তার ১২০০ সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির পরিকল্পনা ও সদিচ্ছায় পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬

অভয়নগরে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর সমাবেশ ও মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২১ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  সকাল ১০ টার দিকে উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামের সচেতন জনগণের উদ্যোগে বাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক আবু দাউদ মোল্যার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি রজব আলী ফারাজী, ইউপি সদস্য আমেনা বেগম, ফারুক হোসেন, জহুরুল মোল্যা, শিক্ষক নূর ইসলাম, সাইফ উদ্দিন শেখ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মাদকের ব্যবসা করে আসছে। চিহ্নিত এসব মাদক কারবারির দৌরাত্ম্যে গ্রামবাসী অতিষ্ট। তাই দ্রুত সময়ের মধ্যে এদেরকে আইনের আওতায় আনতে হবে। তা না হলে মাদকের কারণে বাগদাহ গ্রামে বসবাস করা কঠিন হয়ে পড়বে।    

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান বলেন, মাদকের কারণে কয়েকটি গ্রামের যুবসমাজ আজ প্রায় ধ্বংসের পথে। তাই পুলিশবাহিনীসহ মাদক বিরোধী সকল দপ্তরের প্রতি আহবান- দ্রুত সময়ের মধ্যে চলিশিয়া ইউনিয়নের মাদক কারবারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। অন্যথায় শুধু গ্রামবাসী নয়, প্রয়োজনে ইউনিয়নবাসী কঠোর আনন্দোল করতে বাধ্য হবে।

সমাবেশ ও মানববন্ধনে শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ ও শিশু অংশগ্রহণ করে।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান বলেন, ‘মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভয়নগর থানা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারি ও সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেনো তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। সেজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar