1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে মাদক সেবন ও বহনের দায়ে চার যুবকের কারাদণ্ড - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে চার বছরের শিশুকে নির্যাতনের চেষ্টা, প্রতিবেশী পলাতক শ্যামনগরে যুবকদের অংশগ্রহণে ইকোসিস্টেম পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার কর্মশালা ও বৃক্ষরোপণ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন নাসিরনগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা সৌদি আরবে দুই প্রবাসীর মৃত্যুদণ্ড: রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ: প্যারিসে ব্যাপক লুটপাট, গ্রেপ্তার ১২০০ সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির পরিকল্পনা ও সদিচ্ছায় পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬

অভয়নগরে মাদক সেবন ও বহনের দায়ে চার যুবকের কারাদণ্ড

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৭৩ জন খবরটি পড়েছেন
Oplus_131072

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নওয়াপাড়া পৌর  (যশোর) প্রতিনিধি।

অভয়নগরে  ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে মাদক সেবন ও বহনের দায়ে চার যুবককে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজনকে ছয় মাস ও বাকি তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ড দেওয়া হয়।

বুধবার ভোর রাতে উপজেলার গুয়াখোলা গ্রামের শাহীমোড়, নওয়াপাড়া মডেল স্কুল ও তালতলা রেলস্টেশন এলাকায় এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু। অভিযানে সহায়তা করে অভয়নগর থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. ইমদাদুল শেখ জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে গুয়াখোলা গ্রামের শাহীমোড়, এরপর নূরবাগ স্বাধীনতা চত্বর সংলগ্ন নওয়াপাড়া মডেল স্কুল এলাকা এবং রাত ১২টার দিকে তালতলা রেলস্টেশন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানের ব্যাপারে  নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, পৃথক অভিযানে মাদক সেবন ও বহনের দায়ে চার যুবককে আটক করা হয়। তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আটক গুয়াখোলা গ্রামের মৃত শওকত শেখের ছেলে বাবুল শেখ (২৮)-কে গাঁজা সেবন ও বহনের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মহাকাল গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে তরিকুল ইসলাম (৩০) ও একই গ্রামের নজরুল ইসলামের ছেলে আজাদ বিশ্বাস (২৯)-কে গাঁজা সেবন ও বহনের দায়ে এক বছর করে কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ইয়াবা ট্যাবলেট সেবন ও বহনের দায়ে জাফরপুর গ্রামের মৃত আব্দুল হালিম মোল্যার ছেলে সুমন মোল্যা (৩৮)-কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করা হয়।

অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান জানান, দণ্ডপ্রাপ্ত চারজনকে আদালতের নির্দেশে রাত সাড়ে ১২টার দিকে থানা হেফাজতে নেওয়া হয়। বুধবার সকালে তাদের যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar